নাটোরের লালপুর উপজেলার পালিদেহা গ্রামে গত সোমবার রাতে একটি আমবাগানে অস্ত্র কেনাবেচার সময় একটি বিদেশি রিভলবারসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। লালপুর থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবারসহ ওই গ্রামের ইমরান হোসেন (৩২) ও সাদীপুর গ্রামের রায়হান আলীকে (৩২) গ্রেপ্তার করে। এ সময় অপর একজন পালিয়ে যায়। লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নাটোর প্রতিনিধি|