সংক্ষেপ

দুজন আটক

নরসিংদীতে নারীসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক হওয়া দুজন হলেন রাজশাহীর পবা উপজেলার মোল্লাপাড়া এলাকার এনামুল মিয়ার স্ত্রী ফাহিমা আক্তার (৫৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার করৈজপাড়া এলাকার মো. আল আমিন (৩২)। গত মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করা হয়। ডিবির ভাষ্যমতে, এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।