ধারালো অস্ত্রসহ পল্লবীতে আটক ২

রাজধানীর পল্লবী এলাকা থেকে প্রচুর জিহাদি বই, লিফলেট, ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে বলে র‍্যাব দাবি করেছে। গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন আরিফুল ইসলাম (২১) ও খাদেমুল ইসলাম (২৮)।

আজ মঙ্গলবার র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের দাবি, তাঁরা নব্য জেএমবি, তামিম-সারোয়ার গ্রুপের সদস্য।