ধুনটে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় অপহরণের ১৯ দিন পর এক স্কুলছাত্রীকে (১৪) গতকাল শনিবার উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় এক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চৈকিবাড়ি ইউনিয়নের ওই স্কুলছাত্রী ১৩ অক্টোবর সকাল সাড়ে নয়টার দিকে স্কুলে যাচ্ছিল। এ সময় ধেরুয়াহাটি গ্রামের সোহাগ রানাসহ (১৮) কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় ১৯ অক্টোবর রাতে অপহৃত স্কুলছাত্রীর বড় ভাই বাদী হয়ে সোহাগ রানাসহ আটজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা করেন। পুলিশ গতকাল কাহালুর শান্তা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে ।