নবনির্বাচিত চেয়ারম্যানকে কুপিয়ে জখম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ফজলুল হককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
যুবলীগ নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ফজলুল হক সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
ফজলুল হক অভিযোগ করেন, নির্বাচনের জেরে পরিকল্পিতভাবে তাঁর ওপর এ হামলা চালিয়েছেন প্রতিপক্ষের কর্মীরা।
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বলেন, এ ঘটনায় ফজলুল হক থানায় মামলা করেছেন। মামলায় যুবলীগ নেতা আশিকুর রহমানসহ নয়জনকে আসামি করা হয়েছে।