সংক্ষেপ

নবীনগরে গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গরু চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকেলে উপজেলার মেরাতলী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। এ সময় চারটি গরু উদ্ধার ও গরু চুরির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের কালিসীমা গ্রামের মজিবুর রহমান ও সাচ্চু মিয়া এবং নবীনগর উপজেলার মেরাতলী গ্রামের রুবেল মিয়া। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহাম্মেদ বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।