ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের নরসিংহপুর গ্রামের অটোস্টেশনে এ ঘটনা ঘটে।
থানা-পুলিশ সূত্র জানায়, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লিটন মিয়ার সঙ্গে একই গ্রামের খোকন মিয়া ও শামছুল হকের দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জের ধরে সংঘর্ষটি হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।