নাগেশ্বরীতে আট দিন ধরে তরুণ নিখোঁজ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আট দিন ধরে নিখোঁজ রয়েছে আশরাফুল (১৮) নামের এক তরুণ। অপহরণের অভিযোগে প্রতিবেশী দুজনকে আসামি করে মামলা করেছে আশরাফুলের পরিবার।

মামলা এজাহার ও অপহৃত তরুণের পরিবার সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর রাত সাড়ে নয়টার পর থেকে নিখোঁজ আশরাফুল। ওই দিন রাতে প্রতিবেশীরা তাকে ডেকে নিয়ে গিয়েছিল। নিখোঁজের তিন দিন পর আশরাফুলের বাবা আইনুদ্দিন বাদী হয়ে ৬ ডিসেম্বর কচাকাটা থানায় প্রতিবেশী দুজনকে আসামি করে নাগেশ্বরী থানায় অপহরণ মামলা করেন।

এ প্রসঙ্গে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক খলিল জানান, আসামিরা এখনো পলাতক। তাঁদের আটকের চেষ্টা চলছে।