নাটোরের সিংড়ায় সংঘর্ষের জেরে নিহত ১

নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।