নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা: পুলিশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বদরগঞ্জ ইউনিয়নের শান্তিনগর এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন দুজন। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।