কক্সবাজার পৌরসভার কলাতলী গ্রাম থেকে গতকাল সোমবার বিকেলে মো. ইসমাইল নামে আড়াই বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইসমাইল দক্ষিণ কলাতলীর প্রাইম হ্যাচারি-সংলগ্ন এলাকার আবদুল আজিজের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, নিহত ইসমাইলের চোখ, গলা ও বুকে আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিউলী নামের এক তরুণীকে আটক করা হয়েছে।