পঞ্চগড়ের দেবীগঞ্জে অস্ত্রসহ আটক ২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের কালীগঞ্জ গ্রামে একটি বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

ওই বাড়ি থেকে দুটি পিস্তল, তিনটি ককটেল, কয়েকটি পিস্তলের গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে।

মুঠোফোনে মামলার তদন্ত কর্মকর্তা দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী বলেন, এ ব্যাপারে পুলিশ সুপার প্রেস ব্রিফিং করবেন।

গত রোববার সকালে দেবীগঞ্জের সোনাপোতা গ্রামে সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা এবং সেবায়েত গোপাল চন্দ্রকে গুলি করে দুর্বৃত্তরা। ওই দিন রাতে হিন্দু মঠের অধ্যক্ষকে হত্যার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তাদের মধ্যে দুজন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। একজন ছাত্রশিবিরের কর্মী।

আরও পড়ুন..

এবার মঠপ্রধানকে গলা কেটে হত্যা

পঞ্চগড়ে মঠপ্রধান হত্যায় জেএমবির সদস্যসহ গ্রেপ্তার ৩