চট্টগ্রাম নগরে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে একটি মাদ্রাসার পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. আবদুল জব্বার (৬০)। তিনি বায়েজিদ থানাধীন চন্দ্রনগর এলাকার মেজবাহুল উলুম মাদ্রাসার পরিচালক। তাঁর বিরুদ্ধে ৩ আগস্ট থানায় মামলা হয়েছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক একরামুল হক জানান, আবদুল জব্বার অসুস্থ হওয়ায় তাঁকে আজ সোমবার আদালতের হাজির হওয়ার শর্তে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়েছে।