পরিবহন শ্রমিক কার্যালয় ভাঙচুরের অভিযোগ

কক্সবাজার সিএনজি, অটোরিকশা, টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পেকুয়া শাখার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শ্রমিকনেতারা। অন্যথায় চকরিয়া-বরইতলী-পেকুয়া-মগনামা সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার হুমকি দিয়েছেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ২৫-৩০ জন দুর্বৃত্ত দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে পেকুয়া সিএনজি, অটোরিকশা, টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা চালায়।