বেঞ্চে বসাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার বঙ্গবন্ধু কলেজে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত তিনজন আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নির্বাচনী পরীক্ষা চলছিল। এ সময় একজন পুরোনো পরীক্ষার্থীর সঙ্গে নতুন পরীক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ওই ঘটনা ঘটে।