গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাজার এলাকায় গতকাল মঙ্গলবার পলিথিনবিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযান চলাকালে পলিথিনের শপিং ব্যাগ বিক্রির দায়ে নয়জন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় দুই টন পলিথিন জব্দ করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ হাফিজুর রহমান, পরিদর্শক সাইফুল ইসলাম ও জেলা কার্যালয়ের উপপরিচালক সোনিয়া আক্তার উপস্থিত ছিলেন।