বাংলাদেশে পাচারকালে পশ্চিমবঙ্গের গুনরাজপুর সীমান্ত থেকে গত রোববার ৩৬০টি তারা কচ্ছপ আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এগুলোর দাম প্রায় দুই কোটি রুপির বেশি। খবর সিএনএন-আইবিএনের।
বিএসএফের একজন কর্মকর্তা বলেন, ছোট দুটি ব্যাগ নিয়ে এক ব্যক্তি বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফের জওয়ানেরা তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান।