সংক্ষেপ

পাঁচ শিক্ষককে অব্যাহতি

কুমিল্লার হোমনা উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় নকলে সহযোগিতা করার অভিযোগে পাঁচ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রোববার ইংরেজি পরীক্ষা চলাকালে চান্দেরচর দারুল ইসলাম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন ঘনিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলায়মান আহাম্মেদ ও শিরীন আক্তার; তেভাগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন; ঘনিয়ারচর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা আক্তার ও দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি আক্তার। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।