পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকির হোসাইন এই তথ্য জানিয়েছেন।