পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল এলাকায় গত শুক্রবার সন্ধ্যায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবক প্রকাশ্যে ইয়াবা বড়ি সেবন করছিলেন। এ সময় স্থানীয় কয়েক ব্যক্তি তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এ সময় ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।