কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি বিদেশি পিস্তলসহ ৩৮টি গুলি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের উত্তর রৌহা গ্রাম থেকে এসব গুলি ও অস্ত্র উদ্ধার করে র্যাব। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিন রাত সোয়া ১২টার দিকে উত্তর রৌহা গ্রামের রবিকুল ইসলামের (২৫) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় রবিকুল পালিয়ে যান। রবিকুল অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের মেজর মো. রিয়াদুল ইসলাম জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।