নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশি পিস্তলসহ রাজীব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৪ (সিপিসি-২)-এর নায়েক সুবেদার মাহমুদ হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৪-এর একটি দল উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে বিশেষ অভিযান চালায়। কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুর রাজ্জাকের ঘরে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ তাঁর ছেলে রাজীবকে (২৭) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি|