সংক্ষেপ

পিস্তলসহ গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জের আন্দুয়া কলাগাছিয়া এলাকার একটি মাদ্রাসায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পাঁচটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ সানোয়ার হোসেন (৪২) নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার সানোয়ার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মির্জাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এদিকে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন জানান, সানোয়ার হোসেনের ব্যাপারে দল সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেবে।