ছাত্রশিবিরকে মিছিল করতে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে পুলিশ ও শিক্ষার্থীসহ ১০ জন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, আহত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হচ্ছে।
বিস্তারিত আসছে ...