লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি অস্থায়ী পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের আহত দুই সদস্য হলেন জাহাঙ্গীর আলম ও সিদ্দিকুর। আহত দুজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, স্থানীয় সোলায়মান উদ্দিন জিসানের বাহিনী ও বিএনপি-জামায়াতের লোকজন এই হামলা চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।