পেট্রলবোমা ও অস্ত্রসহ গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকালে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১২)। তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।
আসাদুল কুমারখালীর মির্জাপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, গোপন খবরের ভিত্তিতে শেরকান্দি গ্রামে সুপার আইসক্রিম ফ্যাক্টরির মালিক আসাদুল হককে গ্রেপ্তার করা হয়। কারখানার ভেতর থেকে দেশে তৈরি একটি এলজি ও পাঁচটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।