প্রায় সাত লাখ ইয়াবা নিয়ে পুলিশসহ আটক ২

ফেনীর লালপুর এলাকা থেকে ছয় লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি নিয়ে পুলিশ সদস্যসহ দুজনকে আজ রোববার ভোররাতে আটক করার দাবি করেছে র‍্যাব-৭।

এই দুজন হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ও গাড়িচালক জাবেদ আলী। এএসআই মাহফুজুর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিশেষ শাখায় কর্মরত আছেন।

পুলিশ সদস্যসহ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ। তিনি বলেন, ফেনী থেকে আটক করে এই দুজনকে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭-এর কার্যালয়ে নেওয়া হয়েছে।