ফেনীতে ছাত্রদলের নেতা দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত আটটার দিকে ফেনী সদর উপজেলার লস্করহাট বাজারে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার মোটবী ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের ছাত্রদলের সহসভাপতি। ফেনী সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন।