ফেসবুকে প্রতারণা, ১২ বিদেশি আটক

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারণার অভিযোগে ১৪ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-১-এর একটি দল রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক ১৪ জনের মধ্যে ১২ জনই বিদেশি।

র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো খুদেবার্তায় আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের সদস্য বলে জানিয়েছে র‍্যাব। তাঁদের কাছ থেকে বিপুলসংখ্যক মোবাইল ফোন সেট, ল্যাপটপ, মার্কিন ডলার ও দেশীয় টাকা উদ্ধার করা হয়।