বরযাত্রী সেজে মাইক্রোবাসে ফেনসিডিল পাচারের সময় একটি মাইক্রোবাস, ৩৯০ বোতল ফেনসিডিলসহ আট ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল চারটায় দিনাজপুরের নবাবগঞ্জে মহিলা কলেজ রোডে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার দিঘিরত্না গ্রামের আজিজার রহমান ও তাঁর ছেলে রাজু মিয়া, শাহিনুর, মোনারুল ইসলাম; মতিহারা গ্রামের হারুন উর রশীদ ও তাঁর ভাই আবদুল হালিম, শাহিনুর এবং মাইক্রোবাসের চালক হলাইজানা গ্রামের মরফিদুল ইসলাম। শরীরে ফেনসিডিল বেঁধে মাইক্রোবাসে যাওয়ার ব্যাপারটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে জানান।