কুমিল্লার হোমনা উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করায় বরসহ চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাত আটটার দিকে নিলখী গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহবুব আলম এ অভিযান চালান। এ সময় বর মো. ওয়াসিম (২৫), তাঁর ভাই মো. জসিম, ওই ছাত্রীর বাবা ও মাকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, বাল্যবিবাহ ভন্ডুল করে দেওয়া হয়েছে। চারজনকে জরিমানা করা হয়েছে।