বাগমারায় গৃহবধূ হত্যার অভিযোগ

রাজশাহীর বাগমারায় যৌতুকের টাকা না পেয়ে তছলিমা খাতুন (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামের আবদুস সামাদের মেয়ে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহত গৃহবধূর বাবা বাগমারা থানায় একটি এজাহার দিয়েছেন। বাগমারা থানার ওসি সেলিম হোসেন বলেন, উপজেলার গণিপুর ইউনিয়নের বাসুবোয়ালিয়া গ্রামের রাজু আহম্মদ এ গৃহবধূর স্বামী। রাজু পলাতক।