নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বাসচাপায় কামাল হোসেন (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার আলম দেওয়ানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় কামাল হোসেন হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।