সংক্ষেপ

বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার ভোরে বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, ভোরে পুলিশ পৌরসভার ইসলামাবাদ এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২২০ বোতল বিয়ার, ৬৫ বোতল বিদেশি মদ ও ৪৮ লিটার চোলাই মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার নাইট্যংপাড়ার মো. সৈয়দ (২৮) ও মো. আলম (৩০) এবং সদর ইউনিয়নের নাজিরপাড়ার আবুল কালাম (৩০)। টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, পুলিশ অটোরিকশাটি জব্দ করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি