বিধবার বাড়ি ভাঙচুর, লুটপাটের অভিযোগ

বগুড়ার ধুনটে এক বিধবাকে মারধর করে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে তাঁকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বিধবা নারী থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউরিয়া গ্রামের মজিবর রহমান ২৫ বছর আগে স্ত্রী ফাতেমাসহ চার ছেলে ও তিন মেয়ে রেখে মারা যান। তাঁর ছেলেমেয়েরা রাজধানী ঢাকায় পোশাক কারখানায় চাকরি নেন। এ অবস্থায় পাশের বাড়ির শফিকুল ইসলাম ও তাঁর ছেলে আবদুল মোমিনসহ আশপাশের কয়েকটি পরিবার নিজেদের চলাচলের রাস্তা বের করার নামে দল বিধবার বাড়িতে হামলা চালিয়ে ফাতেমা বেওয়াকে মারধর ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাট চালায়। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।