বিমানবন্দরে বিপুল ভিওআইপি সরঞ্জাম জব্দ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।

গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকালে ওই ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির বলেন, প্রায় আড়াই শ ভিওআইপি টেলিফোন সেট জব্দ করা হয়েছে। এগুলো অবৈধভাবে আনা হয়েছে।