যশোরের শার্শা উপজেলার শিবনাথপুর গ্রামের একটি বাড়িতে গত শুক্রবার সন্ধ্যায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ১০টি ককটেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন শার্শার গোগা গ্রামের আবুল কাসেম (৪৫), রহমতপুর গ্রামের লুৎফর রহমান (৩০) ও দক্ষিণ বারোপোতা গ্রামের ইব্রাহিম (২৮)। তাঁদের মধ্যে কাসেমকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, এ ঘটনায় পাঁচজনকে আসামি করে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।