নওগাঁর মান্দায় সুফিয়া বেগম (৬২) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বান্দাইপুর গ্রামের বাসিন্দা আকরাম শাহ (৬০) ও গোপালপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে দেলওয়ার হোসেন (৩৫)।
উপজেলার পরানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বাড়ি থেকে গত বৃহস্পতিবার বিকেলে সুফিয়া বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত বৃদ্ধার ছোট মেয়ে রোকেয়া পারভীন চারজনের নাম উল্লেখ করে মামলা করেন।