বেসরকারি সংস্থার কর্মী গুলিবিদ্ধ

যশোর সদর উপজেলার দায়তলা এলাকায় বিশ্বজিৎ মণ্ডল (৩০) নামে বেসরকারি সংস্থার কর্মী দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়।