ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে থানাসংলগ্ন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে গত সোমবার রাতে চুরি হয়েছে। চোরের দল গ্রিল কেটে ভেতরে ঢুকে কার্যালয়ে থাকা নগদ টাকা নিয়ে চলে যায়।
এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা গতকাল মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ ব্যাপারে কানিজ ফাতেমা জানান, ভূমি কার্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। যে কারণে এ রকম দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিশ্বাস প্রথম আলোকে জানান, এ ঘটনায় সহকারী কমিশনার
(ভূমি) একটি জিডি করেছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।