ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গত দুই দিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
এ সময় কয়েকটি দোকানে অগ্নিসংযোগ ও ২০-২৫টি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ ব্যক্তিকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী, এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রাজঘর গ্রামের বাসিন্দা নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুর রউফ ও পাশের থলিয়ারা গ্রামের বাসিন্দা আইনজীবী আলী আজমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।