ভল্ট ভেঙে ডাকাতির চেষ্টা

জামালপুর শহরের স্টেশন রোডে অগ্রণী ব্যাংকের একটি শাখার ভল্ট ভেঙে ডাকাতির চেষ্টায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ব্যাংকের নৈশপ্রহরী জয়নাল আবেদীন (২০) ও তত্ত্বাবধায়ক নজরুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে। পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, গতকাল সকালে ব্যাংকের কর্মকর্তারা ভান্ডারকক্ষের জানালার গ্রিল কাটা ও ভল্টকক্ষের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে সদর থানা-পুলিশ গিয়ে ব্যাংকের ওই দুই কর্মচারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।