সংক্ষেপ

মাদকসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জ নগরের সিদ্ধিরগঞ্জের নয়া আঁটি এলাকায় র‍্যাব সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আটজনকে গ্রেপ্তার করেছেন। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৮৭ ক্যান বিয়ার, ১৬২ বোতল ফেনসিডিল, ৪৪০টি ইয়াবা বড়ি ও ৪০০ গ্রাম গাঁজা। এ ছাড়া তাঁদের কাছ থেকে ছয়টি মুঠোফোন সেট ও ৪৭ হাজার ৫৮৯ টাকা উদ্ধার করা হয়। গতকাল বেলা দুইটায় র‍্যাব-১১-এর ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজু, আনোয়ার হোসেন, জাকির হোসেন, সুমন, মানিক, মামুন, রমজান হোসেন ও সোহেল হোসেন। র‍্যাব-৩ ও র‍্যাব-১১-এর সদস্যরা যৌথভাবে গত মঙ্গল ও গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করে। র‍্যাব জানায়, উদ্ধার করা বিয়ার ও ফেনসিডিলগুলো ডোবার পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল।