নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাকুইল এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গতকাল রোববার বিকেলে চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন একজন ভুক্তভোগী।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মোগরাকুইল এলাকায় শরীফ মিয়া, সুমন মিয়া, আলাউদ্দিন, সাইদ মিয়া মাদক সেবন ও ব্যবসা করেন। এতে বিভিন্ন সময়ে বাধা দেন এলাকার তরুণ নাসির উদ্দিন। এর জেরে গতকাল মাদক ব্যবসায়ীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে নাসির, তাঁর বাবা দুলাল মিয়া, মা মাহিমা বেগম ও মামা বাবলু হাওলাদারকে পিটিয়ে আহত করেন। তঁাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দুলাল থানায় অভিযোগ দিয়েছেন।