মানব পাচারে জড়িত অভিযোগে আটক ১

মানব পাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে গতকাল শুক্রবার ভোরে তানাইম ইসলাম চৌধুরী নামের একজনকে আটক করেছে র‌্যাব। তাঁর কাছ থেকে ১৭টি পাসপোর্ট ও একটি ব্যাংকের নয় কোটি টাকার চেক জব্দ করা হয়।
র‌্যাব-৩-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, তানাইম একটি প্রতিষ্ঠানে পরামর্শকের কাজ করে আসছিলেন।