ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আবুল কাশেম ভূইয়ার বাড়িতে ডাকাতির ঘটনায় গত মঙ্গলবার কসবা থানায় মামলা হয়েছে। গত রোববার গভীর রাতে ১০-১২ জন ডাকাত লোহার গেটের তালা ও কাঠের দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে আবুল কাশেম ভূইয়ার স্ত্রী ও বৃদ্ধা মাতাকে একটি কক্ষে নিয়ে বেঁধে ফেলে। একপর্যায়ে তাঁদের গুলি করে মেরে ফেলার হুমকি দেয়। এ সময় ডাকাতেরা লক্ষাধিক টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও দুটি ফোনসেট লুট করে। কসবা থানার এসআই মো. মজিবুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।