রাজধানীর মিরপুর ১০ নম্বর ওয়াপদা কলোনিতে পৃথক ঘটনায় করিম (২২) ও মোসাম্মত শাকিলা (১৭) নামে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে ওয়াপদা কলোনির ৪ ও ৫ নম্বর ভবনের নিচ তলায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনা দুটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ওই এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শাকিলার বাবার নাম চাঁন মিয়া। সে ৪ নম্বর ভবনের নিচতলায় বাবা-মায়ের সঙ্গে থাকত। এ ছাড়া পাশের ৫ নম্বর ভবনের নিচ তলায় থাকতেন করিম।
তবে একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির। িতনি প্রথম আলোকে বলেন, দুজনই ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেছেন। করিম বিবাহিত। ঘটনার সময় ফ্ল্যাট দুটিতে তাদের পরিবারের কেউ ছিল না। তবে ঘটনা দুটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দুটি লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।