নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হত্যাকাণ্ডের ঘটনায় গত সোমবার মামলা হয়েছে। নিহতের ছোট ভাই এ এইচ এম মাসুদুল আলম খান বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।
ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মজিবুর রহমানসহ ছয়জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে ওই দিন সন্ধ্যায় মামলাটি রেকর্ড হয়।
এ ব্যাপারে কথা বলার জন্য ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজুল হক বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।