পাবনার ঈশ্বরদীর যাজক লুক সরকার হত্যা চেষ্টার মামলার প্রধান আসামি রাকিবুল ইসলাম ওরফে তাওহীদ ওরফে রাজন ওরফে রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, রফিক জেএমবির আঞ্চলিক কমান্ডার।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর বাজার এলাকা থেকে রফিককে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিককে গ্রেপ্তার করা হয়। পাবনা জেলা পুলিশ এখন রফিককে নিয়ে অভিযান পরিচালনা করছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ এ ব্যাপারে আজ যেকোনো সময় জানাবেন।
৫ অক্টোবর বাড়িতে ঢুকে লুক সরকারকে গলা কেটে হত্যার চেষ্টা করেন মোটরসাইকেলে আসা তিন যুবক। স্ত্রী ও প্রতিবেশীদের চেঁচামেচির কারণে তাঁরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পুলিশ মোটরসাইকেল জব্দ করে। লুক সরকার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন। পরে ঈশ্বরদী উপজেলা এলাকা থেকে ওবায়দুল ইসলাম (২৮) নামের এক যুবককে সন্দেহভাজন অবস্থায় আটক করে। ওবায়দুল এখন কারাগারে।
এরপর এ ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা জেএমবি সদস্য বলে পুলিশ দাবি করেছে। এই পাঁচজনের মধ্যে চারজনকে রিমান্ডে নেওয়া হয়। অপরজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় তাঁকে
আরও পড়ুন..
রিমান্ডে নেওয়া হয়নি।