যাত্রাবাড়ীতে ড্রামের ভেতর মিলল মরদেহ, মেলেনি পরিচয়

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর জিয়া সরণি এলাকা থেকে ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ গুম করতে হত্যার পর এভাবে ড্রামের মধ্যে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. এরশাদ আলম। তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে মরদেহ উদ্ধার হয়। নীল রঙের ড্রামের ভেতর বিছানার চাদর দিয়ে মরদেহ মোড়ানো ছিল। শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন ও শরীরের একটি অংশ ঝলসানো অবস্থায় পাওয়া গেছে।

কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের আগে বলা যাবে না বলে জানিয়েছেন এরশাদ আলম। ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ গুম করতে হত্যার পর এভাবে ফেলে রাখা হয় বলে ধারণা পুলিশের।